• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ আটক ১ সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন সুলতানপুর চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন কটিয়াদী পৌর নির্বাচন: পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা সৈয়দ শামসুল আরেফিন তারাকে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক গুঞ্জন এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা-২০২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেপ্তার ১

সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মো. ইব্রাহিম আলী:

নাটোরের সিংড়া পৌরসভার উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের কৃষিজমি এবং জলাশয়ে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় এই জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ৮টায় দক্ষিণ দমদমার জোলার বাতা ব্রিজ এলাকায় এমপি আনুর পক্ষে এই কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হিরাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাড. নাজমুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও এমপির একান্ত সচিব কাজল সরকার, যুব নেতা এবি সিদ্দিক, কলম ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব সামিউল ইসলাম প্রমুখ।

কচুরিপানা অপসারণের গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, দীর্ঘদিন ধরে বিলের একাংশে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এর ফলে স্থানীয় কৃষক ও জেলেদের নৌকা চলাচল এবং মাছ ধরার কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

তিনি আরও বলেন, জনসাধারণের এই দীর্ঘদিনের সমস্যা নিরসনে নাটোর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্যারের নির্দেশনায় এই কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। এটি সম্পন্ন হলে বিলে অবাধে মাছ ধরা ও যাতায়াত সহজ হবে। পাশাপাশি আগামী বোরো মৌসুমে কৃষকরা কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে ধান চাষ করতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন