• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

জলাবদ্ধতায় প্লাবিত ৪৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনে কমিশনার প্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল

নিজস্ব সংবাদ দাতা / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আব্দুল আজিজ সৌখিন:

কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক এ জলাবদ্ধতায় প্লাবিত এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এ পরিস্থিতিতে প্লাবিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৮ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিন (রিফাত)।

পরিদর্শনকালে অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পশ্চিম থানার আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমানসহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনের সময় নেতৃবৃন্দ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও পানি নিষ্কাশনের ধীরগতির কারণে সৃষ্ট ভোগান্তির কথা তুলে ধরেন।

ভুক্তভোগী নাগরিকদের আশ্বস্ত করে কমিশনার পদপ্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিন (রিফাত) বলেন, “টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনগণের যে কষ্ট হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমরা সাধারণ মানুষের পাশে আছি। এই তীব্র জলাবদ্ধতা ও জনদুর্ভোগ থেকে দ্রুততম সময়ে মুক্তির জন্য এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ এ প্রাকৃতিক দুর্যোগ ও জনদুর্ভোগ থেকে সবাইকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন