• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিখোঁজের দুই দিন পর ঢাকা থেকে উদ্ধার জুয়েল রানা দাউদকান্দিতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার জনস্বার্থে সাংবাদিকতার মূল্য: তানভীর হাসান তানুকে স্মরণ করে আকতারুল ইসলাম আক্তার দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নাজমুল মোস্তফা আমিন নজরুলের সমাজচিন্তা: তারুণ্যের আত্মপাঠ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগ একটি কাপুরুষের দল’:নাজমুল হাসানের 

প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং হাটহাজারী আসনের সংসদ সদস্য ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এই নির্দেশনার আলোকে শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৩,৫০০ কেজি চালসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ লায়ন সালাউদ্দিন আলী।

ত্রাণ বিতরণকালে লায়ন সালাউদ্দিন আলী বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করছি। দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের কষ্ট লাঘবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হচ্ছে। যতদিন প্রয়োজন, ততদিন অসহায় ও দুর্গত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে নাঙ্গলমোড়াসহ হাটহাজারীর কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস চেয়ারম্যান, ইউপি সদস্য ছগির মেম্বার, ইউপি সদস্য মোহাম্মদ আলী মেম্বার, ইউপি সদস্য মো. সেলিম উদ্দিন, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্চু, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গ।

ত্রাণ সহায়তা পেয়ে বন্যাদুর্গত পরিবারগুলো স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। সময়োপযোগী এ মানবিক উদ্যোগ গ্রহণ করায় তারা সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন