• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচারের শঙ্কায় নিরাপত্তা জোরদার গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর কটিয়াদীতে জলাবদ্ধতায় বিপর্যস্ত চান্দপুর হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে উপহারসামগ্রী বিতরণ শ্যামনগরে রাস্তার ইট সরিয়ে জনদুর্ভোগ, জেলা প্রশাসকের কাছে দ্রুত সংস্কারের আবেদন জলাবদ্ধতায় প্লাবিত ৪৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনে কমিশনার প্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: চট্টগ্রামের পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্রবন্দরসমূহের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) সকাল ৮টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন