• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচারের শঙ্কায় নিরাপত্তা জোরদার গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর কটিয়াদীতে জলাবদ্ধতায় বিপর্যস্ত চান্দপুর হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে উপহারসামগ্রী বিতরণ শ্যামনগরে রাস্তার ইট সরিয়ে জনদুর্ভোগ, জেলা প্রশাসকের কাছে দ্রুত সংস্কারের আবেদন জলাবদ্ধতায় প্লাবিত ৪৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনে কমিশনার প্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল

সোনারগাঁওয়ে শপিং মলে কোটি টাকার মোবাইল চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত আলোচিত চুরির ঘটনায় আন্তঃজেলা পেশাদার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চুরি যাওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত সাড়ে ১০টা থেকে ১২ জুন সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে সোনারগাঁও থানাধীন প্রিন্সিপাল ১০০ শপিং মলের পঞ্চম তলায় অবস্থিত **‘মোবাইল বাই আমিনুল টেলিকম’** নামের একটি দোকানের তালা কেটে চোরেরা নগদ ৬ লাখ ১০ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৪৪টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

 

এ ঘটনায় দোকান মালিক আমিনুল (৪২) সোনারগাঁও থানায় একটি চুরির মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

 

মামলার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তদারকিতে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁও, কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এর মধ্যে বাবু ওরফে রবি ওরফে রনির বিরুদ্ধে ৮টি, ইছহাক ওরফে সাগরের বিরুদ্ধে ৩টি এবং আলমগীর ও আলাউদ্দিনের বিরুদ্ধে পৃথক চুরির মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন