লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন। দেখা দিয়েছে খাদ্যসংকট। অনেক মানুষ ঘরবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এলাকার বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকের মাটির ঘরবাড়িও ভেঙে গেছে। ফলে দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।
এরই ধারাবাহিকতায় উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘরবন্দি মানুষের ঘরে ঘরে **প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারসামগ্রী** পৌঁছে দেওয়া হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য **ফৌজুল কবির ফজলু**।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম কোম্পানী, ইমামুল আবেদীন রিপন, আলাউদ্দিন বাচ্চু, বেলাল হোসাইন রানা, আনোয়ার হোসেন, মো. জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব রমজানুল কবির জয়, যুবদল নেতা মোরশেদ আলম, বিএনপি নেতা মো. সেলিম, তছলিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আরমান হোসেন ফয়সাল, আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার মো. কায়েস উদ্দিন, এহেছানুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হোসেন, মো. ইকবালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।