• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ নিকলীতে নারীসহ ৫ মাদক কারবারিকে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা পীরগঞ্জে সামাজিক সচেতনতামূলক আলোচনা কর্মশালা অনুষ্ঠিত

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. আবদুল মোতালেব:

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত **AJFB Star Award-2026**-এ সম্মাননা ক্রেস্ট ও সনদে ভূষিত হয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক মো. জিন্নাত আলী।

রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তি ও কৃতীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রিত থাকলেও সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মির্জা ফয়সাল আমিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য-পরিচালক মো. শরীফুল ইসলাম শরীফ।

অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। এরই ধারাবাহিকতায় সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অপরূপ টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মো. জিন্নাত আলীকে **AJFB Star Award-2026** প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন মজুমদার। এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন