• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
‎বাগেরহাটে টানা বর্ষণে সাত হাজার ঘের তলিয়ে শত কোটি টাকার ক্ষতি, নিঃস্ব মৎস্যচাষিরা নারায়ণগঞ্জ পুলিশে বড় সাফল্য: ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও শটগান অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়নজুড়ে শুরু হয়েছে কার্যক্রম নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় ডিজিটাল বোর্ড ও গাছের চারা বিতরণ রাজাখালী মাতবর পাড়া সঃ প্রাঃ বিঃ থেকে মেধাবী নাঈমুল হাসানের টেলেন্টপুলে বৃত্তি লাভ পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড পঞ্চগড়ের বোদায় শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ চলমান: সিসিক প্রশাসক** এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী পলাশবাড়ীতে হুন্ডিতে ৯ কোটি টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগ

দাউদকান্দিতে পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি ইয়াসিন (১৯) ও রাসেল (৩০)-কে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।

এর আগে রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পৃথক অভিযানে আদালতের জিআর (GR) পরোয়ানাভুক্ত আসামি ফাহিম চৌধুরী ওরফে হৃদয় (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

এদিকে সোমবার দুপুর আড়াইটার দিকে পরিচালিত আরেকটি অভিযানে আদালতের সিআর (CR) পরোয়ানাভুক্ত আসামি শাকিল (২০)-কে গ্রেপ্তার করে পুলিশের আরেকটি দল।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন