• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ

মেঘনা প্রতিনিধি / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) ভোররাতে উপজেলার নিজ বাসা থেকে মেঘনা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। পরে সকালে আদালতে সোপর্দ করা হলে দুপুরে তিনি জামিন লাভ করেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার মির্জানগর কদমতলা এলাকায় বিএনপির নেতাকর্মীরা একটি কর্মসূচি পালন করতে গেলে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সম্প্রতি মনির হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মেঘনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সেলিম আহমেদকে আসামি করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সকালে আদালতে পাঠানো হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে সেলিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এদিকে আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রোববার সকালে আদালতে হাজির করার পর শুনানি শেষে দুপুরে সেলিম আহমেদের জামিন মঞ্জুর করা হয়।
তবে জামিনের বিষয়ে আদালতের আদেশের বিস্তারিত এবং রাষ্ট্রপক্ষ বা আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন