• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ তৃতীয়বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সঙ্গে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত

তৃতীয়বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বিশ্ব কুমার:

সর্বশেষ জুন-২০২৬ মাসে জেলার শ্রেষ্ঠ টিএসআই হিসেবে এই সম্মান লাভ করেছেন। এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং জনসেবার প্রতি আন্তরিকতা থাকলে সাফল্য বারবার ধরা দেয়—এটাই তার বিশ্বাস।

তাই এবারও নেত্রকোণা জেলার জুন-২০২৬ মাসের শ্রেষ্ঠ টিএসআই নির্বাচিত হলেন ত্রিশালের কৃতী সন্তান মোহাম্মদ আসাদুজ্জামান।

কর্মদক্ষতা ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি হিসেবে জুন-২০২৬ মাসে নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ টিএসআই নির্বাচিত হয়েছেন সদর ট্রাফিকের জনাব মোহাম্মদ আসাদুজ্জামান।

অদ্য ১৪ জুলাই ২০২৬, সকাল ১০টায় নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করে তিনি নেত্রকোণা জেলার ট্রাফিক পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বলে জানিয়েছে জেলা ট্রাফিক কর্তৃপক্ষ।

নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, সার্টিফিকেটে স্বাক্ষর করে তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, “আপনার এই কর্মদক্ষতা নেত্রকোণা জেলার সকল ট্রাফিক পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে—এই প্রত্যাশা করি।”

সম্মাননা গ্রহণের সময় শ্রেষ্ঠ টিএসআই মোহাম্মদ আসাদুজ্জামান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “জনগণের সেবা করাই জেলা ট্রাফিক পুলিশের মূল দায়িত্ব। এই স্বীকৃতি ভবিষ্যতে আমাকে আরও ভালোভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এভাবেই দেশ ও মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারি।”

উল্লেখ্য, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন