• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলার বিএনপি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ডাক-চিৎকারে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে দৌলতখান ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নাজিমের সুতা, ডিজেল ও পেট্রোলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে নাজিমের দোকানের পাশাপাশি পাশের জিহাদের মুদি দোকানও সম্পূর্ণ পুড়ে যায়। দোকান দুটির মালামাল, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী আগুনে ভস্মীভূত হয়েছে।

বাজারের ব্যবসায়ী আবুল কালাম আবু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে সময় লাগবে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং সাধারণ সম্পাদক আবু হেনা রিয়াজ।

দৌলতখান থানার ওসি সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন