• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ: ত্রাণমন্ত্রী সামাজিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, উপকৃত তিন শতাধিক রোগী সরকারের বিশেষ উদ্যোগে ২ লাখ ২৯ হাজার কৃষকের ঋণ পরিশোধ, রাকাবের সফল বাস্তবায়ন প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রাথমিক শিক্ষকদের সংগঠনের নামে গ্রুপিং থামানো জরুরি রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখলেই ভেসে উঠছে আর্জেন্টিনা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আব্দুল আজিজ:

নওগাঁর ধামইরহাটে চকলেটের লোভ দেখিয়ে আমিনা খাতুন নামে এক শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘাতকের হাত থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় শিশুটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি বা একটি চক্র চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু আমিনাকে অপহরণ করে গকুল ব্রিজের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারী ছুরি দিয়ে আঘাত করার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলে সেই সুযোগে আমিনা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং প্রাণে রক্ষা পায়।

পরে আতঙ্কিত অবস্থায় শিশুটিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদ হেফাজতে নেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। এলাকাবাসী এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন