ঢাকা   ১০:৪৪:১৬ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 118 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সংসদের মাননীয় স্পিকারের সিদ্ধান্তে বাংলাদেশ ও চীনের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে ‘বাংলাদেশ-চীন বিষয়ক সংসদীয় মৈত্রী গোষ্ঠী’ গঠন করা হয়েছে। গোষ্ঠীটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি।

বাংলাদেশ সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস উইং, আইপিআর সেকশন-২ থেকে ১৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে ঘনিষ্ঠতর সংসদীয় সম্পৃক্ততা বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সংসদীয় মৈত্রী গোষ্ঠী গঠন করা হয়েছে।

গোষ্ঠীতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক দল (এনসিপি)-এর মোট ১০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন এবং অপর ৯ জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সংসদীয় মৈত্রী গোষ্ঠী বাংলাদেশ সংসদ এবং চীনের জাতীয় গণ কংগ্রেসের মধ্যে সংসদীয় সংলাপ বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি সংসদীয় জ্ঞান, আইন প্রণয়নের সর্বোত্তম চর্চা ও নীতিগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, শিক্ষাগতসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সংসদের মাননীয় স্পিকার এই সংসদীয় মৈত্রী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক এবং মাননীয় ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। গোষ্ঠীর কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সংসদ সচিবালয় সার্বিক প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে। টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি