ঢাকা   ০৯:৫৭:২০ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 130 Time View
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা মহানগর শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঘোষিত এ কমিটিতে উদবাতুল বারী আবুকে সভাপতি এবং মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন— বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. নীলুফা পারভীন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম (ভিপি); সহ-সভাপতি শওকত আলী বকুল, আতাউর রহমান ছুটি, শহিদুল্লাহ রতন, মামুনুর রশিদ মজুমদার, অ্যাডভোকেট হোসেন মিয়া, মাহাবুবুর রহমান দুলাল (ভিপি), রেজাউল হক আঁখি, ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী, আব্দুর রহমান, আবদুল জলিল, মুজিবুর রহমান কামাল, রায়হান রহমান হেলেন, মো. রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার ও শ্যামল কৃষ্ণ সাহা।

সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে খলিলুর রহমান বিপ্লবকে। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন জলিশ আব্দুর রব, জামাল হোসেন, নাজমুল হক, অধ্যাপক নেছার আহাম্মেদ রাজু, রিয়াজ খান রাজু, মোর্শেদ আলম, মঞ্জুরুল আলম রুবেল, ফেরদৌস পাটোয়ারী, মো. কামাল হোসেন ও বদরুল হাসান রাব্বু।

কোষাধ্যক্ষ হিসেবে আহাম্মেদ শোয়েব সোহেল দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজিউর রহমান রাজিব, সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহাম্মেদ ও মোসাম্মৎ ফরিদা আক্তার ডলি।

এ ছাড়া প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন (ভিপি), দপ্তর সম্পাদক ইকরাম হোসেন তাজ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, প্রকাশনা বিষয়ক সম্পাদক সারজেক আলম সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দাউদ আহাম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাজমা আক্তার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির, ছাত্র বিষয়ক সম্পাদক আল মামুন, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু ইউসুফ পাখি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমাইয়া বিনতে হোসাইনী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শোয়েব বিন আহাম্মেদ সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন সুমন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. আবু তাহের মুহিত ও ডা. আফতাব উদ্দিন ভূঁইয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. প্রিয়ম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক কাজী মেহেদী হাসান সুমন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মেজর বদরুল আমিন সরকার, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক তাছমিনা আক্তার লিন্ডা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামসুল আলম টিপু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রানা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. হানিফ এবং তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মনোনীত হয়েছেন।

এ ছাড়া সহ-সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, সহ-প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বাকি সদস্যপদে মোট ৬৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, নবগঠিত এই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি এখন থেকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। বিজ্ঞপ্তিতে কমিটির সব নেতাকর্মীকে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি