• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৬ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায়, মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ যুবক আটক লোহাগাড়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে যুবদল নেতা এম. এ. মোরশেদ আলম রথযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ঠাকুরগাঁও জেলা পুলিশ কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ মেঘনায় ঝুঁকিপূর্ণ দুই গাছে আতঙ্কে দুই পরিবারের বসবাস এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয়:

পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে পাবনা জেলার ফরিদপুর থানাধীন গোডাউন মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জ ডিআইজির মাদকবিরোধী বিশেষ নির্দেশনা এবং পাবনার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোডাউন মোড়ে মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় ঢাকা মেট্রো-গ-১৫-৩৯৩০ নম্বরের একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতর থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পলিথিনে মোড়ানো নেটের ব্যাগের মধ্যে রাখা ৫০০ বোতল অবৈধ ফেনসিডিল (Eskuf Cough Syrup) জব্দ করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও মাদক কারবারি মো. মিরাজুল ইসলাম (২৮)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. ইয়াসিন আলী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন