• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ সুশিক্ষায় শিক্ষিত হলে এখান থেকেই আগামীর নেতৃত্ব উঠে আসবে: হুমাম কাদের প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা অষ্টগ্রামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোসাইপাড়া মসজিদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু এমপি মহোদয় চাইলে আইনশৃঙ্খলা সভায় থাকবে জুলাইযোদ্ধা প্রতিনিধিরা: ইউএনও মেঘনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

এমপি মহোদয় চাইলে আইনশৃঙ্খলা সভায় থাকবে জুলাইযোদ্ধা প্রতিনিধিরা: ইউএনও

মেঘনা প্রতিনিধি / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেছেন, “মাননীয় এমপি মহোদয় যদি বলেন, তাহলে আপনারা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থাকতে পারবেন। আমাদের কুমিল্লা -১ আসনের (দাউদকান্দি -মেঘনা)  এমপি মহোদয় অত্যন্ত সম্মানিত মানুষ। আমরা সকলে মিলেই মেঘনা উপজেলাকে ভালো রাখতে চাই।”
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুরাইয়া খানম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম সমন্বয়কারী এবং জুলাই যোদ্ধা মো. নাদিমুজ্জামান (ছোটন), বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অহিদুজ্জামান, বিএনপি নেতা নবী হোসেন ও ফারুক সিদ্দিকী, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা মো. স্বপন মিয়া এবং মো. বিল্লাল হোসেন, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।আলোচনা সভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম সমন্বয়কারী মো. নাদিমুজ্জামান (ছোটন) আইনশৃঙ্খলা কমিটির সভায় জুলাইযুদ্ধা  প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবি জানান। এর জবাবে ইউএনও মৌসুমী আক্তার বলেন, “মাননীয় এমপি মহোদয় যদি বলেন, তাহলে আপনারা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থাকতে পারবেন। আমরা সকলে মিলেই মেঘনা উপজেলাকে ভালো রাখতে চাই।”
সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন