ঢাকা   ০৬:৩৯:৫৭ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক অপু

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026,
  • 136 Time View

সোহেল খান দূর্জয়:

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের ৮ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। বুধবার (১৫ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরে ৮ সদস্যর এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে জামিউল ইসলাম রাকিবকে। সিনিয়র সহসভাপতি হয়েছেন নোমান আহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুছ সাদি চৌধুরী অপু।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানব গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাম্মেদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক পদে কিরণ খাঁ, প্রচার সম্পাদক পদে সৌরভ খান এবং দপ্তর সম্পাদক পদে রিয়াজ রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের অনুমোদনপত্রে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি জামিউল ইসলাম রাকিব এর আগে দীর্ঘদিন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আর সাধারণ সম্পাদক নাজমুছ সাদি চৌধুরী অপু দীর্ঘদিন মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি