ঢাকা   ০৯:৫৫:৪০ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Thursday, July 16, 2026,
  • 117 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম জোরদারের জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত তদারকি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক স্বচ্ছতা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সব আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের মান, প্রশাসনিক কার্যক্রম এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ তদারকি করবেন। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাখার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি