• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ সুশিক্ষায় শিক্ষিত হলে এখান থেকেই আগামীর নেতৃত্ব উঠে আসবে: হুমাম কাদের প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা অষ্টগ্রামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোসাইপাড়া মসজিদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু এমপি মহোদয় চাইলে আইনশৃঙ্খলা সভায় থাকবে জুলাইযোদ্ধা প্রতিনিধিরা: ইউএনও মেঘনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

মেঘনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

মেঘনা প্রতিনিধি / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তারা  জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুরাইয়া খানম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা মো. নাদিমুজ্জামান (ছোটন), বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অহিদুজ্জামান, বিএনপি নেতা নবী হোসেন ও ফারুক সিদ্দিকী, এনসিপি মেঘনার যুগ্ম সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা মো. স্বপন মিয়া এবং মো. বিল্লাল হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা দেশ গঠনে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন