কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার শরীফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন ও এমএস দোহা, বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন, বিদায়ী সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে সালাম ফারুক ও মোসাম্মৎ নাসরীন সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ও ফারজানা আফরিন, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহনেওয়াজ বাবলু এবং দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম এবং আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াসিন রানা নির্বাচিত হন।
সমাজকল্যাণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে এ এফ এম রাসেল পাটোয়ারী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বিপ্লব শিকদার নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার, মোহাম্মদ আব্দুল ওদুদ, মো. আবু তাহের, কমল চৌধুরী ও শারমিন সুলতানা রিমা।
নবনির্বাচিত নেতারা সংগঠনের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।