• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ

তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুমিল্লার তিতাস উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান যোগদানের মাত্র এক মাস ২৩ দিনের মাথায় রহস্যজনকভাবে বদলি হওয়ার পর প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তীতে সরকার পরপর দুইজন কর্মকর্তাকে তিতাস উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করলেও এখন পর্যন্ত কেউ দায়িত্ব গ্রহণ করেননি।ফলে বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। এতে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, জনসেবা এবং বিভিন্ন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। বিভিন্ন সেবার জন্য উপজেলায় আসা সাধারণ মানুষকে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা পেতে বিলম্ব হচ্ছে।স্থানীয়দের মতে, একটি গুরুত্বপূর্ণ উপজেলায় দীর্ঘদিন ধরে স্থায়ী ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দ্রুত একজন পূর্ণাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যোগদান করিয়ে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জনগণের প্রত্যাশা, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিতাস উপজেলায় দ্রুত একজন স্থায়ী ইউএনওকে দায়িত্ব গ্রহণের ব্যবস্থা করবে, যাতে প্রশাসনিক সেবা স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষের ভোগান্তির অবসান ঘটে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন