• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:-

 

২০ জুলাই, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রগুলোর মধ্যে একটি পাঠানো হয়েছে বাংলাদেশ পিপলস লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের কাছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়, উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সরকারের পক্ষ থেকে সবাইকে আস্থায় নেওয়ার এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে। এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন