• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার হওয়া সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২২ জুলাই) সাধারণ সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন থেকে বৃহস্পতিবারের মধ্যে শফিককে মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ বলেন, সাংবাদিককে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের উচিত ছিল আইনি প্রক্রিয়া অনুসরণ করা। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় শাহবাগ থানার ওসি অতিউৎসাহী ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে কারও দ্বিমত থাকলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে জবাব দেওয়া বা আদালতে মানহানির মামলা করার সুযোগ ছিল। একজন অনুসন্ধানী সাংবাদিককে গ্রেপ্তার করা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক সংগঠনগুলো তথ্যপ্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করেছে। পরিবর্তিত পরিস্থিতিতেও সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা হতাশাজনক।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য নিজামুদ্দিন দরবেশ, রাজু আহমেদ, তালুকদার রুমি, ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন এবং জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন