• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার সন্তান ডা. শাহনেওয়াজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা, হাজার ভক্তের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় প্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি বারঘরিয়া ব্রিজ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিজুড়ে ধর্মীয় সঙ্গীত, হরিনাম সংকীর্তন এবং উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

র‍্যালিতে বারঘরিয়া, মহারাজপুর, রানীহাটি ও বালিয়াডাঙ্গা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী ভক্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রণব কুমার পাল, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পালসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি এবং উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা উদযাপনের অংশ হিসেবে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই শুরু হওয়া নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুক্রবার উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব জগতের অধীশ্বর। তাঁর কৃপা লাভে মানুষের মুক্তি ঘটে এবং পুনর্জন্মের বন্ধন থেকে পরিত্রাণ মেলে। এই বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেবের প্রতিমা রথে স্থাপন করে রথযাত্রা এবং নির্ধারিত সময় শেষে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়।

এদিকে উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন