• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান প্রতিমন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মোঃ মাহমুদুল হাসান বাবু:

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার সঙ্গে সঙ্গে একটি করে বৃক্ষ রোপণ করুন।

তিনি শুক্রবার বেলা ১১টায় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে। এ কারণে সবাইকে একটি করে বৃক্ষ রোপণ করতে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, নদী ও গাছের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে। এ কারণে নদীর ধারে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, আর আমরা গাছ থেকে অক্সিজেন পাই। এ কারণে গাছ লাগানো জরুরি।

পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় র‍্যালিতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন