ঢাকা   ০৮:৩৪:৫৪ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন স্পিকার হাফিজ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Friday, July 24, 2026,
  • 110 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার ১৯ জুলাই সরকারি সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরে আসেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এ কারণে স্পিকারের আকস্মিক দেশে ফেরা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। তবে রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে চাইলে স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন।
রাষ্ট্রপতির প্রেস সচিবও জানিয়েছেন, এখন পর্যন্ত রাষ্ট্রপতি কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। পদত্যাগ করলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রাজনৈতিক সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তার নাম রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো দল বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি