ঢাকা   ০৮:৩৫:৪৮ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026,
  • 117 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে ওইদিন দুপুরে তার অস্ত্রোপচার সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরে বাম নিতম্বের সমস্যায় ভুগছেন কুমিল্লার মুরাদনগর থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। অস্ত্রোপচারের আগে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি