• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন এ টি এম আবদুল বারী ড্যানী

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সোহেল খান দূর্জয়:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে এ টি এম আবদুল বারী ড্যানীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (সংশোধন) আইন, ২০১৫-এর ধারা ৭(১) অনুযায়ী তাঁকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এ টি এম আবদুল বারী ড্যানী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। এ ধরনের কোনো সম্পৃক্ততা থাকলে নিয়োগ কার্যকর হওয়ার আগে তা পরিত্যাগ করতে হবে। এ ছাড়া তাঁর বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই নেত্রকোনা জেলাবাসীসহ তাঁর নিজ উপজেলা বারহাট্টায় আনন্দের জোয়ার বইছে। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কৃতী সন্তান এ টি এম আবদুল বারী ড্যানীকে এ নিয়োগ প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেত্রকোনা জেলা সদরসহ বারহাট্টা উপজেলার বাসিন্দারা।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেত্রকোনা জেলার দলীয় নেতাকর্মীরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব দিয়েছেন। তাই আমরা দলীয় নেতাকর্মীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি, এ টি এম আবদুল বারী ড্যানীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন