ঢাকা   ০৭:৪১:২৬ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনার সন্তান ডা. শাহনেওয়াজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Saturday, July 25, 2026,
  • 168 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার মেঘনা উপজেলার ব্রাহ্মণচর গ্রামের সন্তান ডা. শাহনেওয়াজ দেওয়ান স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন হওয়ায় উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন মেঘনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনেওয়াজ দেওয়ানকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক ডা. আফরিনা মাহমুদকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৭ জুলাই থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
ডা. শাহনেওয়াজ দেওয়ান কুমিল্লার মেঘনা উপজেলার ব্রাহ্মণচর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। চিকিৎসা ও প্রশাসনিক দক্ষতার জন্য তিনি স্বাস্থ্য অঙ্গনে সুপরিচিত। তাঁর এই গুরুত্বপূর্ণ পদায়নকে মেঘনা উপজেলার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, মেঘনার একজন কৃতী সন্তান দেশের স্বাস্থ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় উপজেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর সফলতা কামনা করে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি