• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাইবার মামলায় সাংবাদিক শফিকের জামিন সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান পৌর প্রকল্পে সাশ্রয় ১ কোটি ৩৩ লাখ, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ ‘আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি’: সাইফুল ইসলাম সোহেল সেনা কর্মকর্তাদের পদোন্নতি পর্ষদ-২০২৬ উদ্বোধন প্রধানমন্ত্রীর সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি

মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ম. ম. রবি ডাকুয়া:

‘আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ!’—বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা ও ত্রুটি-বিচ্যুতি দেখে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতালটি পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালের বাথরুমেও সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই বেহাল দশা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও জানান, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। খুব শিগগিরই এর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন