পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহিলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি কেন্দ্রীয় যুবদলের ২য় সহ-সভাপতি কামাল আনোয়ার আহাম্মদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মো. আশরাফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলাম, ছাত্রনেতা মো. মুসাব ইবনে মাজেদ, রাণীশংকৈল উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. অনিক এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক মহাদেব স্যার, সহকারী শিক্ষকবৃন্দ এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোছা. বন্নি সরকার, সাধারণ সম্পাদক সুমাইয়া ও সাংগঠনিক সম্পাদক মোছা. আশা মনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের আরও বেশি করে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচির শেষপর্যায়ে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন।