• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মো. আবদুল মোতালেব:

‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে সক্রিয় তিনটি সাংবাদিক সংগঠনকে একীভূত করে ‘রামগতি প্রেসক্লাব’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে এসটিভির মোহাম্মদ নিজাম উদ্দিন সভাপতি এবং দৈনিক যুগান্তরের এম. শাহরিয়ার কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রামগতির পৌর আলেকজান্ডার বাজারে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোখলেছুর রহমান ধনু। উপস্থিত সাংবাদিকদের প্রস্তাব ও সম্মতির ভিত্তিতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্বের তালিকা চূড়ান্ত করা হয়।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মুছাকালিমুল্লাহ (দৈনিক আমাদের সময়) এবং জাফর আহাম্মদ গণি (আমার কাগজ)।

১৭ সদস্যের কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি: মোখলেছুর রহমান ধনু (দৈনিক সময়ের আলো);
সহ-সভাপতি: মনিরুল ইসলাম (দৈনিক খবর) ও ফিরোজ আলম পরশ (সোনালি কাগজ);
সহ-সাধারণ সম্পাদক: এম. এ. এহসান রিয়াজ (প্রতিদিনের বাংলাদেশ);
সাংগঠনিক সম্পাদক: দেলোয়ার হোসেন (আজকালের খবর);
দপ্তর সম্পাদক: শাহরিয়ার কাজল (যোগাযোগ প্রতিদিন);
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আবু সালমান (দৈনিক সরেজমিন);
ক্রীড়া সম্পাদক: শহীদুল ইসলাম খোকন;
মহিলা বিষয়ক সম্পাদক: সাবিনা ইয়াসমিন (দৈনিক ভোরের কাগজ);
কোষাধ্যক্ষ: নুর উদ্দিন জুয়েল (নাগরিক ভাবনা);
নির্বাহী সদস্য: জাকির শাহ (আমার সংবাদ);
সাধারণ সদস্য: আল আমিন (ভোরের চেতনা) ও মো. হেলাল উদ্দিন (ভোরের মালঞ্চ)।

এ সময় রামগতি প্রেসক্লাবের গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ন রাখা, স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য দৃঢ় করা এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক এম. শাহরিয়ার কামাল উপস্থিত সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা রামগতি প্রেসক্লাবকে স্থানীয় সাংবাদিকদের একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন