• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার “ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব” বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সেননগর বাজারের মারধরের জেরে রক্তাক্ত চর বিনোদপুর, প্রাণ গেল কুহিনূরের নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার আশিয়ান সিটির নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চিত্রনায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’

“ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব”

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মোঃআনজার শাহ 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে ঢেলে সাজানোর উদ্যোগ জোরালো হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের মূল্যায়ন, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও বেগবান করতে চলতি সপ্তাহের যেকোনো সময় ঘোষণা করা হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি। ইতোমধ্যে এ বিষয়ে দলীয় হাইকমান্ডের সঙ্গে বৈঠক করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। একাধিক সূত্র বলছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে আসবে নতুন গতি ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তৈরি হবে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি।

বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করার কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে বিএনপির কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটিও শিগগির ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

বৈঠকে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, দলীয় ঐক্য আরও সুসংহত করা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারেক রহমান। একই সঙ্গে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব নির্ধারণে আন্দোলন সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও রাজনৈতিক অভিজ্ঞতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন কমিটির মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি এবং রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। ইতোমধ্যে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে নতুন নেতৃত্ব নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, নাজমুল হাসান, সদরেজ জামান, ফখরুল ইসলাম রবিন, আব্দুল কুদ্দুস ও জহিরুল ইসলাম তুহিন। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন নজরুল ইসলাম নোমান, আবদুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক ছাত্রদল সভাপতি শ্রাবণ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ এবং মো. জুয়েল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিশেষভাবে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাহাবুদ্দিন শিকদার ডালিম। যুগ্ম সাধারণ সম্পাদক পদেও একাধিক নেতার নাম দলীয় মহলে আলোচনায় রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করছেন। ফলে সংগঠনকে আরও গতিশীল, কর্মমুখী ও তৃণমূলনির্ভর করতে নতুন নেতৃত্বের বিকল্প নেই। নতুন কমিটির মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন হবে বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি শুধু সাংগঠনিক পুনর্বিন্যাসই নয়, বরং বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও মাঠপর্যায়ের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নতুন নেতৃত্বের দিকে এখন তাকিয়ে আছেন সংগঠনটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন