• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়, তীব্র দুর্গন্ধে চরম জনদুর্ভোগ কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ সভায় অর্থ পুরস্কার প্রদান ড. মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী সাতক্ষীরার কালিগঞ্জে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া হত্যার ঘটনায় ৮ জনের নামে আদালতে মামলা বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট উখিয়ায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নেত্রকোনায় এক দিনের পাহাড়ি ঢলে সড়কের ৮ কোটি টাকার ক্ষতি আশ্রয়ন প্রকল্পে জলমগ্ন, চরম ভোগান্তি মোরেলগঞ্জে ক্লিনিক সিলগালার পর এবার স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত

সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শাহ রফিকুজ্জামান মিথুন:

নওগাঁর রানীনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের বদলির আদেশের খবরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষ তার কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখেছেন বলেও তারা জানান।

স্থানীয়দের দাবি, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জনগণের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবার মান উন্নয়নে আন্তরিক ছিলেন। ফলে অল্প সময়ের মধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

এমন একজন জনবান্ধব কর্মকর্তার বদলির আদেশের খবরে সাধারণ মানুষের মধ্যে হতাশা নেমে এসেছে বলে দাবি স্থানীয়দের। উপজেলার সচেতন নাগরিক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বদলির আদেশ পুনর্বিবেচনা করে তাকে রানীনগরেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, জনস্বার্থ ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে বিষয়টি মানবিক ও ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বদলির আদেশ স্থগিত অথবা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন