• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট উখিয়ায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নেত্রকোনায় এক দিনের পাহাড়ি ঢলে সড়কের ৮ কোটি টাকার ক্ষতি আশ্রয়ন প্রকল্পে জলমগ্ন, চরম ভোগান্তি মোরেলগঞ্জে ক্লিনিক সিলগালার পর এবার স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ চালক আটক টেকনাফ সীমান্তজুড়ে কার উল্লাস? রাষ্ট্রপতি আলোচনায় যে কারণে এগিয়ে ড. মোশাররফ হোসেন জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলার ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মিঠু গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড

আশ্রয়ন প্রকল্পে জলমগ্ন, চরম ভোগান্তি

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মো. আরফান আলী:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ভোমরাদহ ইউনিয়নের চিলাছাপা নামক স্থানে উজান থেকে ভেসে আসা পানিতে আশ্রয়ন প্রকল্পের ১৮টি পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। চলাচলের রাস্তা এক হাঁটু পানিতে তলিয়ে গেছে। কিছুটা জল হ্রাস পেলেও পুরো পানি শুকাতে দীর্ঘ সময় লাগতে পারে।

আশ্রয়ন প্রকল্পটি নিচু ও সমতল এলাকায় হওয়ায় অতিরিক্ত মাটি ভরাট ছাড়াই গৃহ নির্মাণ করা হয়। বসবাসকারী জনসাধারণ বলেন, পাকা সড়কের সঙ্গে একটি কাঁচা রাস্তা ও পাঁচ মিটার একটি কালভার্ট নির্মাণের জন্য পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১ নম্বর ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোজিদ জানান, দ্রুত জলবন্দি পরিবারগুলোকে ত্রাণের ব্যবস্থা করা হবে। রাস্তাসহ মাটি ভরাটের কাজ সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের কাছে প্রকল্প প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন