• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধর্মপাশায় নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯ আসামির নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রিস বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে অনাস্থা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বক্তব্য বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ, শিল্প-বিদ্যুৎ-আবাসিকে তীব্র সংকট রাজনৈতিক ছায়া নাকি প্রশাসনিক জটিলতা? তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রা থমকে যাওয়ার অভিযোগ নদীপথে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ড. মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে গ্রুপের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম এমপি, মো. হাসান রাজীব প্রধান এমপি, জহরত আদিব চৌধুরী এমপি, মাহমুদা হাবীবা এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান এমপি, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং মো. আবুল হাসনাত এমপি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। পরে সদস্যদের পরিচিতি পর্ব ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন মৈত্রী গ্রুপের সদস্যরা।

বৈঠকে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময় বৃদ্ধি এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সদস্যরা মনে করেন, সংসদীয় পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সফর বিনিময় বৃদ্ধি হলে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন