• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট উখিয়ায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নেত্রকোনায় এক দিনের পাহাড়ি ঢলে সড়কের ৮ কোটি টাকার ক্ষতি আশ্রয়ন প্রকল্পে জলমগ্ন, চরম ভোগান্তি মোরেলগঞ্জে ক্লিনিক সিলগালার পর এবার স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ চালক আটক টেকনাফ সীমান্তজুড়ে কার উল্লাস? রাষ্ট্রপতি আলোচনায় যে কারণে এগিয়ে ড. মোশাররফ হোসেন জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলার ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মিঠু গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড

বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ চালক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেটে লুকিয়ে রাখা ১,০৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)-কে আটক করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পরানিপাড়া, পিএমখালী এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন