ঢাকা   ০৩:০৫:০২ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে প্রতারণা রুখতে সবার প্রতি সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Tuesday, July 28, 2026,
  • 112 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় এবং ছবি ব্যবহার করে সংঘটিত প্রতারণার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
মঙ্গলবার (২৮ জুলাই) এক সতর্কবার্তায় জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা চালাচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় থাকলেই সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার প্রকৃত আইডি বা মোবাইল নম্বর—এমনটি ধরে নেওয়া যাবে না। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে সাড়া না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পাশাপাশি সাইবার পুলিশ সেন্টার (সিআইডি) অথবা ডিবি, ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স আরও জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি