• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

নিমগাছের চারা উপহার দিয়ে পরিবেশমন্ত্রীকে বরণ করল দাগনভূঞা উপজেলা প্রশাসন

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মো. আবদুল মোতালেব:

ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দাগনভূঞা উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। পরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সুরক্ষা এবং সবুজায়নের প্রতীক হিসেবে তাঁর হাতে একটি নিমগাছের চারা তুলে দেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে এবং সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে নতুন মাত্রা যোগ করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন