• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রিস বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে অনাস্থা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বক্তব্য বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ, শিল্প-বিদ্যুৎ-আবাসিকে তীব্র সংকট রাজনৈতিক ছায়া নাকি প্রশাসনিক জটিলতা? তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রা থমকে যাওয়ার অভিযোগ নদীপথে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক উপমহাদেশের জনপ্রিয়, সুপরিচিত কবি ও কথাসাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: “শ্রাবণ মেঘের ঘনঘটা”

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো জুয়ার দুই এজেন্ট গ্রেপ্তার, উদ্ধার ২ স্মার্টফোন

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও এজেন্ট অ্যাকাউন্ট সংবলিত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) গাইবান্ধা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আরিফুল ইসলাম আরিফ (৩২), পিতা—মো. আলম মিয়া এবং মো. সাগির আলম (৩১), পিতা—মৃত শফিউল ইসলাম। তারা উভয়েই গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দুলালের ভিটা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গত ২৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দুলালের ভিটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন পর্যালোচনা করে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপের অস্তিত্ব পাওয়া যায়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-৪৮, তারিখ ২৮ জুলাই ২০২৬। জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৯/২৩/২৫/২৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এলাকায় অনলাইন ক্যাসিনো জুয়ার অন্যতম সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তাদের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মো. আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও ক্যাসিনোর মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন এবং জুয়ার বিস্তার রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন