ঢাকা   ০৫:৩৪:২৪ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস!

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026,
  • 116 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাধন সাহা জয়:

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহারসামগ্রী হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। একটি পিকআপ ভ্যানে করে মোট ১০০টি কার্টনে ৬২০টি আনারস পাঠানো হয়েছে।

এর মধ্যে ৬০০টি আনারসের মোট ওজন ৭৪৮ কেজি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

অনুষ্ঠানে ত্রিপুরার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছ থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা এসব আনারস বুঝে নেন এবং পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে যান।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য সুস্বাদু আম উপহার পাঠানো হয়েছিল।

ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। তারই প্রতিদানস্বরূপ আমাদের রাজ্যের পক্ষ থেকে এই আনারস উপহার পাঠানো হলো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি