• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

উখিয়ায় দুর্যোগ ঝুঁকি কমাতে সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সিরাজুল কবির বুলবুল:

দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় যোগাযোগ ও আগাম সতর্কীকরণ বিষয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় আইআরসি ও ইপসার যৌথ উদ্যোগে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে অর্ধদিবসব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ইপসার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নাঈমুর রহমান। দুর্যোগের ঝুঁকি কমাতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আইআরসির ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আলীমুল ইসলাম।

আলোচনায় অংশ নেন রাজাপালং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সৈয়দ হামজা।

সভাপতির বক্তব্যে মীর শাহেদুল ইসলাম রোমান বলেন, দুর্যোগের পূর্বমুহূর্তে ঝুঁকি এড়াতে সবাইকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সব সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন এনজিওর কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গত সপ্তাহের ভারী বৃষ্টিপাতে উখিয়া উপজেলার বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তুলনামূলকভাবে রাজাপালং ইউনিয়নে ক্ষয়ক্ষতি কম হয়েছে। এ জন্য তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন