• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রিস বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে অনাস্থা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বক্তব্য বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ, শিল্প-বিদ্যুৎ-আবাসিকে তীব্র সংকট রাজনৈতিক ছায়া নাকি প্রশাসনিক জটিলতা? তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রা থমকে যাওয়ার অভিযোগ নদীপথে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক উপমহাদেশের জনপ্রিয়, সুপরিচিত কবি ও কথাসাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: “শ্রাবণ মেঘের ঘনঘটা”

নদীপথে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদ দাতা / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নজরুল ইসলাম:

কক্সবাজারের উখিয়ায় নদীপথে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবি।

আটক ব্যক্তি হলেন—কক্সবাজার জেলার উখিয়া থানাধীন দক্ষিণ রহমতের বিল গ্রামের মো. আনোয়ার আলীর ছেলে মো. মনজুর আলী (৪০)।

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে নদীপথে অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে অভিযান চালিয়ে মনজুর আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্তবর্তী নদীপথ ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন