• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ নবীনগরের কৃতী সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন জেল খেটে ফিরেই শ্রেণিকক্ষে শিক্ষক, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সদর উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১

টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নজরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে অভিযান চালিয়ে পার্সেলের ভেতর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো স্টোরে থাকা একটি পার্সেলে তল্লাশি চালানো হয়। এ সময় পার্সেলের প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হ।

জানা গেছে, পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল। পরবর্তীতে পণ্যটি সঠিক নয় দাবি করে সেটি পুনরায় ফেরত পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে পার্সেলটিতে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

কুরিয়ার সার্ভিসের তথ্যভান্ডার পর্যালোচনা করে পার্সেলটি বহনকারী এক ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকার মো. জামাল নামে এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, এর আগেও বিভিন্ন সময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করে আটকের ঘটনা ঘটেছে। ফলে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের বিষয়টি নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে।

এদিকে, কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচারে কুরিয়ার সার্ভিস ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন