• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. শাহাদাৎ হোসেন।

তিনি বলেন, “যারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতন সহ্য করেও দলের পতাকা সমুন্নত রেখেছেন, তাঁদের মূল্যায়ন নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বোচ্চ ভূমিকা পালন করবে। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কোনো হাইব্রিড বা সুযোগসন্ধানী রাজনীতির স্থান বিএনপিতে হবে না।”

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ হোসেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মিজানুর রহমান মুবিন, সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, আজিজুর রহমান বশির ও ফারজানা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, কে. এম. জুয়েল, মো. হেমায়েত মল্লিক, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল, মহিলা বিষয়ক সম্পাদক লাভলী আক্তার, বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম রফিক সরদার, নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান, বাসন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুল ইসলাম, ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, কিত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক প্লেটো, নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার মো. শহিদুল্লাহ, কেওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহআলম রাজা, পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা এবং গাভা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সায়েম কালাসহ নেতৃবৃন্দ।

সভায় তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতাকর্মীদের মূল্যায়নের পরিবর্তে পরে দলে যোগ দেওয়া হাইব্রিডদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

প্রধান বক্তা অ্যাড. মো. শাহাদাৎ হোসেন আরও বলেন, “বিএনপির প্রতিটি সাংগঠনিক সিদ্ধান্তে তৃণমূলের মতামত এবং আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতাকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। যারা কখনো রাজপথে ছিল না, তারা যদি ত্যাগী নেতাদের হেয় বা অবমূল্যায়নের চেষ্টা করে, তাহলে তাদের সাংগঠনিকভাবেই প্রতিহত করা হবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে দলের একক, গ্রহণযোগ্য ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত প্রার্থী নির্ধারণ করতে হবে। ব্যক্তিগত বলয় নয়, দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। দল মনোনীত একক প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভক্তি নয়, ঐক্যই বিএনপির শক্তি।”

তিনি আরও বলেন, “ত্যাগ, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতাকেই প্রার্থী নির্বাচনের প্রধান বিবেচ্য করতে হবে। তৃণমূলের প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়নে কেন্দ্রীয় নেতৃত্ব, জেলা বিএনপি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পর্যায়ের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন।”

সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া এবং দলের শৃঙ্খলা ও ঐক্য অক্ষুণ্ন রেখে আগামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন