• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ বারহাট্টায় অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি গঠনের অভিযোগ ভাঙ্গুড়ায় অভিনব উপায়ে ভেজাল দুধ তৈরি, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা হেঁটে হেঁটে ব্যবসায়ীদের কথা শুনলেন গৃহায়ণমন্ত্রী, পরিদর্শন করলেন ভূমি অফিস উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মেঘনায় ৫৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কারাগারে মেঘনায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান গ্রামীণ সংঘর্ষে নিঃস্ব পরিবার, থমকে যায় উন্নয়নের চাকা প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এনামুল হক রাশেদী:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) দখল, মালিকানা ও লাভের অংশীদারত্বকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জিল্লুর রহমানের (৩০) বাড়ি পশ্চিম সরল বেড়িবাঁধ এলাকায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুলিবিদ্ধ আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছের ঘেরের মালিকানা, নিয়ন্ত্রণ ও লাভের অংশীদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে তিনজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন