ঢাকা   ০৫:১৮:৫৮ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Friday, July 31, 2026,
  • 118 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক পরিচ্ছন্নতা, ফুটপাতের অবস্থা, সড়কবাতি, নৈশকালীন যান চলাচলসহ নগরসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। নাগরিক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরবাসীর দুর্ভোগ কমানো এবং সেবার গুণগত মান বৃদ্ধি সরকারের অগ্রাধিকারের বিষয়। এ লক্ষ্যেই মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সরাসরি মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রী আকস্মিক এই রাতের পরিদর্শন করেন।
এর আগে পবিত্র ঈদুল আজহার রাতেও প্রধানমন্ত্রী একইভাবে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন। সে সময় নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়, যা নগরসেবায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আলোচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি