ঢাকা   ০৫:৩১:২৭ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান

বিপ্লব সিকদার
  • Update Time : Friday, July 31, 2026,
  • 160 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে বদলিপূর্বক দুর্নীতি দমন কমিশনে (দুদক) সচিব হিসেবে পদায়ন করেছে।গত বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইদুর রহমান খান, যিনি এতদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি