• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রামীণ সংঘর্ষে নিঃস্ব পরিবার, থমকে যায় উন্নয়নের চাকা প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু গাইবান্ধায় ডিবির অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২ ইউনিয়ন বিভাজন হলে সীমান্তে অপরাধ বাড়বে: মুরাদ হোসেন রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি আবারও খুলে গেল বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার টেকনাফে মানব পাচারমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান

প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক পরিচ্ছন্নতা, ফুটপাতের অবস্থা, সড়কবাতি, নৈশকালীন যান চলাচলসহ নগরসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। নাগরিক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরবাসীর দুর্ভোগ কমানো এবং সেবার গুণগত মান বৃদ্ধি সরকারের অগ্রাধিকারের বিষয়। এ লক্ষ্যেই মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সরাসরি মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রী আকস্মিক এই রাতের পরিদর্শন করেন।
এর আগে পবিত্র ঈদুল আজহার রাতেও প্রধানমন্ত্রী একইভাবে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন। সে সময় নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়, যা নগরসেবায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আলোচিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন