• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১৭ বছরের আন্দোলন-সংগ্রামের প্রতিটি ত্যাগের চূড়ান্ত পরিণতি ৫ আগস্ট; মৃত্যুর মিছিল পেরিয়ে শেষ পর্যন্ত সত্যেরই জয় হলো নগরকান্দায় ১০ টাকা নিয়ে বিরোধে ৮ বছরের শিশুকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পুলিশ কোনো দলের বা লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভেতরে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখছেন বিরোধীদলীয় নেতা এক বছরের সাজার মামলায় গ্রেফতার দেখানো হলো রিজেন্টের সাহেদকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান অ্যাটর্নি জেনারেলের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে ডাকাতি, ডাকাতদের গুলিতে আহত ১ যেভাবেই আসুন, জনগণ আপনাকে স্বাগত জানাবে: শেখ হাসিনাকে পরওয়ার রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার

নিজস্ব সংবাদ দাতা / ২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোঃ জুয়েল কাজী:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মিয়া।

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

খায়রুজ্জামান মিয়া দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ সময়ে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় মানবিক সহায়তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে আসছেন।

এলাকাবাসীর মতে, খায়রুজ্জামান মিয়া একজন জনবান্ধব, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণার পর কাইচাইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে কাইচাইল ইউনিয়নে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

এ বিষয়ে খায়রুজ্জামান মিয়া বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। দলের আদর্শ ও জনগণের ভালোবাসা নিয়ে কাইচাইল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মী ও সমর্থকরা তাঁর পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন